ফ্রি এবং পেইড QR কোডের মধ্যে মূল পার্থক্য কী?
ফ্রি QR কোড সাধারণত স্ট্যাটিক (Static) হয়ে থাকে, যা সরাসরি নির্দিষ্ট তথ্যে নিয়ে যায়। অন্যদিকে পেইড QR কোড ডাইনামিক (Dynamic) হয়, যেখানে লিঙ্ক বা তথ্য পরবর্তীতে যেকোনো সময় পরিবর্তন করা যায় এবং স্ক্যান এনালিটিক্স দেখা যায়।
আপনার সাইটে তৈরি করা ফ্রি QR কোডের কি কোনো মেয়াাদ আছে?
না, আমাদের সাইটে তৈরি করা স্ট্যাটিক ফ্রি QR কোডগুলোর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। এগুলো আজীবন সক্রিয় থাকবে এবং সীমাহীনবার স্ক্যান করা যাবে।
স্মার্ট বা পেইড ডিজিটাল ভিজিটিং কার্ডের সুবিধা কী?
পেইড স্মার্ট ডিজিটাল কার্ডে একটিমাত্র QR কোড স্ক্যান করেই কাস্টমার আপনার সোশ্যাল মিডিয়া, প্রোডাক্ট ছবি, ইউটিউব ভিডিও, গুগল ম্যাপ এবং পুরো পোর্টফোলিও একসাথে দেখতে পারে।
ফ্রি QR কোডের তথ্য কি পরবর্তীতে পরিবর্তন করা সম্ভব?
সাধারণত স্ট্যাটিক ফ্রি QR কোডে একবার যা তথ্য দেওয়া হয় তা স্থায়ী থাকে। কিন্তু পেইড/ডাইনামিক QR কোডে আপনি কোড পরিবর্তন না করেই পেছনের ডাটা বা লিঙ্ক আপডেট করতে পারবেন।
আমি কি ফ্রি QR কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারব?
হ্যাঁ, অবশ্যই। এখান থেকে হাই-রেজোলিউশন ছবি ডাউনলোড করে আপনি যেকোনো ভিজিটিং কার্ড, ব্যানার, পোস্টার বা প্যাকেজিংয়ে প্রিন্ট করতে পারবেন।
আমার ব্যবসার জন্য কোনটি বেছে নেওয়া উচিত?
শুধু একটি নির্দিষ্ট ওয়েবসাইট বা ফোন নম্বরের জন্য ফ্রি QR কোডই যথেষ্ট। তবে আপনি যদি পুরো বিজনেসের বিস্তারিত প্রোফাইল কাস্টমারকে দেখাতে চান, তবে পেইড স্মার্ট ডিজিটাল ভিজিটিং কার্ড বেছে নেওয়া উত্তম।